শাবিপ্রবিতে ভর্তিযুদ্ধ শুরু

২৬ অক্টোবর ২০১৯, ১১:০৯ AM

বৈরি আবহাওয়ার মধ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস ও শহরের ৩৩টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকালের পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী।

অন্যদিকে শনিবারই দুপুর আড়াইটায় ৪৬টি কেন্দ্রে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার তিনটি ইউনিটের ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু।

খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬
৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬