নোবিপ্রবিতে মার্কেটিং ব্যাটেল ২০১৯ অনুষ্ঠিত

২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মার্কেটিং ব্যাটেল’১৯ অনুষ্ঠিত। প্রথম বারের মত এর আয়োজন করে নোবিপ্রবি বিজনেস ক্লাব।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠানের ১ম সেশনে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ।

সুলতানা রাজিয়া তৃষার সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোফতাহসিন শাহরিয়ার। প্রথম রানার্স আপ হয়েছেন উম্মে রুম্মান দিপা, দ্বিতীয় রানার্স আপ আরাফাত রহমান এবং বেস্ট পোর্টফলিও অ্যাওয়ার্ড পেয়েছেন আব্দুল্লাহ বিন ইসলাম নাদিম।

‘Defend Till The End’ প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে নিজের সামর্থ্যের সর্বোচ্চ টুকু দিয়ে ব্যবসায় জগতে নিজ নিজ পণ্য নিয়ে টিকে থাকার লড়াই করা এই প্রতিপাদ্যকে উপজিব্য করে মার্কেটিং ব্যাটেল অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর মার্কেটিং ব্যাটেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩০ জন । এর মধ্য থেকে ৮ জনকে বাছাই করা হয় ফাইনাল রাউন্ডের জন্য ।

বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতা মূলক বাজারে প্রথম সারির কিছু কোম্পানির নির্দিষ্ট কিছু পণ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেখানে প্রতিযোগীরা নিজ নিজ পন্য নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করে। যা তাদের প্রেজেন্টেশন স্কিল, ডিবেটিং স্কিল, পাব্লিক স্পিকিং ইত্যাদি বিভিন্ন দিকে দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

‘এ’ নেগেটিভের কিশোরী আফসানাকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অত…
  • ২৯ এপ্রিল ২০২৬
রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার খাতা
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কা…
  • ২৯ এপ্রিল ২০২৬
এনএসইউতে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক উপলক্ষে সচেতনতামূলক সেশন 
  • ২৯ এপ্রিল ২০২৬
ইন্টার্ন নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ ৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
এনএসইউতে রবীন্দ্রনাথের ‘রাশিয়া থেকে চিঠি’ বিষয়ক সেমিনার
  • ২৯ এপ্রিল ২০২৬