দেশের সব উপজেলায় নির্মিত হবে টেকনিক্যাল স্কুল-কলেজ

২৩ অক্টোবর ২০১৯, ১০:০৭ PM

© ফাইল ফটো

দেশের সকল উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রথম পর্যায়ে একশটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প প্রণয়ন কাজ চলছে।

বুধবার (২৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যষ্ঠ বৈঠকে এসব তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, শ্রেণিকক্ষে পাঠদানের মান ও উপযোগিতা যাচাই করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অধীভুক্ত বিভিন্ন কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শিক্ষার গুণগত মান এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এসডিজি-৪) অর্জনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ. কে. এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি বৈঠকে তুলে ধরা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬
৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬