নোবিপ্রবিতে শুরু হচ্ছে বাজেট অলিম্পিয়াড

২২ অক্টোবর ২০১৯, ১০:০৫ PM

© টিডিসি ফটো

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাজেট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন-অর্থায়ন বিষয়ে তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং বাজেট বিতার্কিকদের অন্বেষণে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দেশব্যাপী ‘বাজেট অলিম্পিয়াড ২০১৯’ শুরু হতে যাচ্ছে।

এরই অংশ হিসেবে আগামী ২৪ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মোহাম্মদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বাজেট অলিম্পিয়াড ২০১৯ এর নোয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা। প্রথমবারের মত নোয়াখালী রিজিওনে বাজেট অলিম্পিয়াডের আয়োজন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রয়েল ইকোনোমিক্স ক্লাব।

ইতিপূর্বে গত ২০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষ হয়। প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে একজন ন্যাশনাল বাজেট চ্যাম্পিয়ন ও দু’জন রানার্স-আপকে ট্রফি, সার্টিফিকেট এবং ফেলোশিপ প্রদান করা হবে। এর মধ্যে চ্যাম্পিয়নকে নগদ ১৫ হাজার টাকা ও রানার্স-আপ দুইজনকে ১০ হাজার টাকা করে ফেলোশিপ প্রদান করা হবে।

এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্য…
  • ২৯ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ অ্যাটর্নি জেনারেল, ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজতে হবে, রুয়ে…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় ছাত্রদল নেতা তারিক
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬