বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

২২ অক্টোবর ২০১৯, ১২:৩৮ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় জেলার বসুরহাটের করালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টায় ক্যাম্পাস থেকে বসুরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়ের এ বাস। পথিমধ্যে বসুরহাটের করালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহি নির্মাণ শ্রমিক আব্দুর রহিম (২৪) ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এ বিষয়ে তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নিব।

 

ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬