হাবিপ্রবিতে প্রতিবন্ধী কোটা চালু করায় উপাচার্যকে শুভেচ্ছা

১৪ অক্টোবর ২০১৯, ০৮:০৮ PM

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করায় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা.মো.ফজলুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদত হোসেন খাঁন সহ অন্যান্যরা।

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অনামিকা পান্ডে, সম্পাদক মাধুরী কুন্ডু, সদস্য-লিপি, আশা মনি, মো:শাহিন ইসলাম ও দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহনেওয়াজ।

তারা উপাচার্য প্রফেসর ড. মু আবুল কাসেমের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে আপনার মাধ্যমে হাবিপ্রবি‘র এ উদ্দ্যোগ যেমন স্মরনীয় হয়ে থাকবে তেমনি আপনি ইতিহাসের পাতায় উজ্জল হয়ে থাকবেন। হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই প্রথম প্রতিবন্ধীদের জন্যে কোটা সংরক্ষনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এজন্যে আপনার নিকট আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ইতিহাসে এবারই প্রথম প্রতিবন্ধী কোটা সংরক্ষন করা হয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬