আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিটের শুনানি কাল

১৪ অক্টোবর ২০১৯, ০১:৫৮ PM

© ফাইল ফটো

ছাত্রলীড় নেতাকর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রিটকারী আইনজীবী শাহীন বাবু এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাহীন বাবুর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম ফয়েজ। তিনি বলেন, ‘ক্ষতিপূরণের পুরো টাকা বুয়েটকে দিতে হবে। এছাড়াও রিটে আবরারের মৃত্যুর ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এ রিটের আদেশ হলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের স্বীকার শিক্ষার্থীদের জন্যও ক্ষতিপূরণ আদায় করতে পারব।’

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬