বুয়েটে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ঘোষণা

১২ অক্টোবর ২০১৯, ০৪:১৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) র‌্যাগিং বা শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানায় বুয়েট প্রশাসন।

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, র‌্যাগিং বা ছাত্রনির্যাতনের কোনো অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংগঠনগুলোর রুম সিলগালা করার সিদ্ধান্ত এবং ভবিষতে রাজনীতির চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি হয়। পাশাপাশি আবাসিক হলের অবৈধভাবে সিট দখলকারীদের অতিসত্বর সিট খালি করে দিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে যারা আবসিক হলের সিট দখল করে আছে তাদেরকে অতিসত্বর সিট খালি করে দেয়া এবং ছাত্রসংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে দেয়ার জন্য ছাত্রকল্যাণ পরিচালক ব্যবস্থা নেবেন। আজ শনিবার (১২ অক্টোবর) থেকে উল্লিখিত কাজগুলো শুরু হবে।

বিজ্ঞপ্তিতে ছাত্ররাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে বলা হয়, ভবিষ্যতে কেউ সাংগঠনিক ছাত্ররাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার বিচার এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধ, র্যাগিং নিষিদ্ধসহ ১০ দাবিতে বিক্ষোভ করে বুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি ‍ও বুয়েট অ্যালামনাইয়ের দাবিও ছিলো রাজনীতি নিষিদ্ধ করা। সে দাবির প্রেক্ষিতে শুক্রবার ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানির রুম সিলগালা করে দেয় দেয় কর্তৃপক্ষ।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence