বুয়েটে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

১২ অক্টোবর ২০১৯, ০৪:২০ PM
বুয়েট

বুয়েট © ফাইল ফটো

রবিবার দুপুরের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে। শনিবার দুপুরের দিকে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বুয়েটের শেরে-বাংলা হলের সহকারী প্রভোস্ট গণমাধ্যমকে জানান, রবিবার দুপুরের মধ্যে বুয়েট হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বুয়েটের দু’টি হলের তিনটি কক্ষ সিলগালা করেছে বুয়েট প্রশাসন।

সিলগালা করা কক্ষের মধ্যে আহসানউল্লাহ হলের ১২১ নম্বর রুম রয়েছে, যেটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হত। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামী উস সানীর ৩২১ রুমও সিলগালা করা হয়েছে। এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামী মেহেদী হাসান রাসেলের ৩০১২ নম্বর রুম সিলগালা করা হয়েছে।

ট্যাগ: বুয়েট
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬