উপাচার্যের ভূত তাড়াল আন্দোলনকারীরা (ভিডিও)

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের ভূত তাড়িয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই ভুত তাড়ানো কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, ‘ছোটবেলা থেকে আমরা ভুতের গল্প শুনে বড় হয়েছি। গল্প অনুযায়ী ভুত নানাভাবে আমাদের ক্ষতিসাধন করে। উপাচার্যের ভুতও এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের এই আয়োজন।

এদিন বিকাল ৫টায় শিক্ষার্থীরা উপাচার্যকে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান। এর আগে বেলা সাড়ে ১১টায় তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬