কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২১ আগস্ট ২০১৯, ০১:৫৫ PM

© টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ওইকোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (www.kuet.ac.bd) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ০৬ আগস্ট ২০২৬
উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদ…
  • ০৬ আগস্ট ২০২৬
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার ‘জুয়া’ কেন খেলছেন…
  • ০৬ আগস্ট ২০২৬
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬