সিএসই বিভাগের শিক্ষার্থী প্রসেনজিতের মৃত্যুতে উপাচার্যের শোক

২০ আগস্ট ২০১৯, ০৮:১২ PM
প্রসেনজিত মজুমদার

প্রসেনজিত মজুমদার © টিডিসি ফটো

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রসেনজিত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী প্রসেনজিত মজুমদারের অকাল মৃত্যু সত্যি বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার হারালো একজন মেধাবী সন্তানকে এবং তাঁর পরিবারেরও যে ক্ষতি হলো তা অপূরণীয়। আমি প্রসেনজিতের আত্মার প্রশান্তি কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে প্রসেনজিত মজুমদারের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ গভীর শোক প্রকাশ করেছে।

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬