বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাচ্ছে চাঁদপুরবাসী

১৯ আগস্ট ২০১৯, ০৬:১৪ PM
ছবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দীর্ঘদিনের প্রতিক্ষিত স্বপ্নপুরণ হচ্ছে চাঁদপুরবাসীর। চাঁদপুরে স্থাপিত হচ্ছে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয় হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কাউন্সিল যেভাবে হয় এ বিশ্ববিদ্যালয়েও সেভাবে হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর থাকবেন রাষ্ট্রপতি। সিন্ডিকেটের গঠন সম্পর্কে বলা আছে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, সরকার কর্তৃক মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, সরকার কর্তৃক মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিনিধি সিন্ডিকেটে থাকবেন।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬