গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ AM
সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান

সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান। দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পূর্ববর্তী ডিনের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসানকে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ডিন হিসেবে তার মেয়াদকাল হবে দুই বছর। নিয়োগটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে

এদিকে একই অফিস আদেশে কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েলের পূর্ববর্তী ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। তিনি ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬