পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের দক্ষ হতে হবে: পাবিপ্রবি উপাচার্য

২৯ জুন ২০২৬, ০৫:১৭ PM
অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে পাবিপ্রবিতে

অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে পাবিপ্রবিতে © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেছেন, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষ হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে অন্যরাও খুঁজে নেয় তাদের কাজের জন্য। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

সোমবার (২৯ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী স্কিল অ্যান্ড প্রফেশনালিজম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
 
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার গ্রেড-২ শেখ মাহমুদ কানন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬