কুয়েটে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২১ মে ২০২৬, ০৪:০৭ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন আগামী ২৫ জুন ও ক্লাস শুরু ২৮ জুন থেকে।

আজ বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম বর্ষ (বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) কোর্সের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতি সভা) আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে একই দিন (২৫ জুন) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৮ জুন (রবিবার) থেকে সকল বিভাগে নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে। ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্টসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। 

এ ছাড়া, প্রথম বর্ষ ১ম টার্মে ভর্তিকৃত সকল নবাগত শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে হলে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন এবং পরিচিতি সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ২৫ জুন সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার, কোন দলের …
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ
  • ০৯ জুলাই ২০২৬
পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
  • ০৯ জুলাই ২০২৬
মেয়েকে শাসন করায় নারী প্রধান শিক্ষককে থাপ্পড় বাবার
  • ০৯ জুলাই ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ জুলাই ২০২৬
টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে পানিবন্দি ২ লাখ…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence