তামাকের প্রচারণামূলক ক্যাম্পেইন থাকায় কনসার্টের অনুমতি বাতিল করল কুয়েট

১৫ মে ২০২৬, ০৮:২২ PM , আপডেট: ১৫ মে ২০২৬, ০৮:২২ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে তামাক কোম্পানির প্রচারণামূলক ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একটি উন্মুক্ত কনসার্টের অনুমতি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৫ মে) কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড মো হাসান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কুয়েটের মিউজিক্যাল অ্যাসোসিয়েশন ‘প্রতিধ্বনি কুয়েট’ কর্তৃক ‘লেটস ভাইব’ নামে একটি উন্মুক্ত কনসার্ট আয়োজনের কথা ছিল। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে ‘লেটস ভাইব’ যুক্ত ছিল, যা জাপান টোবাকো ইন্টারন্যাশনাল এর একটি প্রচারণামূলক ক্যাম্পেইন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩”-এর ৫(১) ধারা অনুযায়ী সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের নামে কোনো তামাক কোম্পানি বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক বা প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রমে সহায়তা প্রদানও আইনত নিষিদ্ধ।’

আইন পরিপন্থী হওয়ায় আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য উন্মুক্ত কনসার্টটির অনুমতি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, কনসার্টটিতে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর পারফর্ম করার কথা ছিল। এর মধ্যে ওয়ারফেজ, কার্নিভাল এবং অ্যাভয়েডরাফার নাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল।

ট্যাগ: কুয়েট
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9