ক্যাম্পাসের পুকুরে কুয়েট ছাত্রের মৃত্যু

১৭ মে ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৬:৩৩ PM
সাঁতার কাটতে গিয়ে ক্যাম্পাসের পুকুরে কুয়েট ছাত্র সায়েমের মৃত্যু হয়েছে

সাঁতার কাটতে গিয়ে ক্যাম্পাসের পুকুরে কুয়েট ছাত্র সায়েমের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

সাঁতার কাটতে গিয়ে ক্যাম্পাসের পুকুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস। পরে সৌয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সায়েম ফেরদৌস কুয়েটের  আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

জানা যায়, খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে সাতার কাটতে গিয়ে সায়েম পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২৫–৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: কুয়েট
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬