অন্তরঙ্গের পর গুগল ড্রাইভে ভিডিও সংরক্ষণ, বহিষ্কার কুয়েটের সেই ছাত্র

২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০ ব্যাচের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অন্তরঙ্গের পর ভিডিও ও পর্নোগ্রাফি সংরক্ষণের গুরুতর অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল হাসানের ব্যক্তিগত গুগল ড্রাইভ থেকে একাধিক ভিক্টিমের আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের কম্পিউটারে তার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগ-ইন থাকা অবস্থায় এক শিক্ষার্থীর নজরে বিষয়টি আসে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রতিটি ভিক্টিমের নামে আলাদা ফোল্ডার তৈরি করে সেখানে ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখতেন। এসব তথ্য সামনে আসার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর একদল শিক্ষার্থী ফজলুল হক হলের একটি কক্ষে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে অমর একুশে হলের সামনে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সামনে তিনি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানা গেছে।

এ সময় অভিযুক্ত শিক্ষার্থী নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশের দাবি করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। পরবর্তী সময়ে তাকে ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) দপ্তরে নেওয়ার চেষ্টা করা হলে তিনি উত্তেজিত আচরণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবি জানান। এ ঘটনায়  তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কুয়েট প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২৪ এপ্রিল দিবাগত রাতের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রশৃঙ্খলা বিধির ৫(খ)(২) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9