পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, ১২:৪০ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর শহরে ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর শহরে ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় © টিডিসি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।

এদিন সকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর শহরে ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘৫৫ বছরেও স্বাধীনতার সঠিক ইতিহাস রচিত হয়নি। স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে। কিন্তু স্বাধীন দেশেও দেখা গেছে, শাসক গোষ্ঠী সব সময় সুযোগ-সুবিধা ভোগ করে আর সাধারণ মানুষ নির্যাতিত থাকে।’  এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সকলের মানসিকতার পরিবর্তন করে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন, ক্যাশিয়ার হাসিব শেখ, গণিত বিভাগের শিক্ষার্থী নেওয়াজ শরীফ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্বের শীর্ষ গবেষক ও বিজ্ঞানীর তালিকায় ঢাবির বহু শিক্ষক আছ…
  • ২৯ মে ২০২৬
বিক্রি না হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানির পশুর চামড়া
  • ২৯ মে ২০২৬
নিজ নির্বাচনী এলাকার কলেজ সভাপতির পদ থেকে ঢাবি শিক্ষককে সরি…
  • ২৯ মে ২০২৬
‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্র…
  • ২৯ মে ২০২৬
২০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে ২৮০ কেজি…
  • ২৯ মে ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ২৯ মে ২০২৬