খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া অনুষ্ঠিত

০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ PM
রুয়েটের কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

রুয়েটের কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থাতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের প্রধান, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ, এল্যামনাইগন, রাজশাহী এলজিইডির প্রকৌশলী রোমেল হাইদার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিরা। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

প্রসঙ্গত, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রুয়েটের প্রাক্তন এল্যামনাইগনও এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে বেগম জিয়ার  আশু রোগমুক্তি ও সুস্বাস্হ্য কামনায় দোয়ার আহবান জানিয়েছেন। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রর্থনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাশনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রর্থনারও আহ্বান জানানো হয়েছে।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9