চুয়েটে স্থাপত্যবিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ PM
সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় © টিডিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পরিবেশবান্ধব স্থাপত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে এ বিষয়ে একটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন সম্মেলনের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক সহকারী অধ্যাপক সজীব পাল, সহযোগী অধ্যাপক নুসরাত জান্নাত, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমিনা তাসনিম, সহযোগী অধ্যাপক কানু কুমার দাস।

এ সময় বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১০টায় র‍্যালি আয়োজিত হবে। র‍্যালির পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুইয়া।

আয়োজকরা বলেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ড, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ান ও গবেষকরা এতে অংশ নেবেন।

আয়োজকরা আরও জানান, সম্মেলনে উপস্থাপনের জন্য ১৫০ টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে মৌখিকভাবে ৮০ টি ও পোস্টার প্রদর্শনীর মাধ্যমে ৪০টি গবেষণাপত্র উত্থাপিত হবে। এ ছাড়া ফটোগ্রাফি উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, এ সম্মেলনে স্পন্সর হিসেবে থাকছে নিপ্পন পেইন্ট, বিএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, ডিবিএল, বিআইএফএফএল, স্টেলা-লাক্সারি সেনেটারি ওয়্যার, টেকনো আর্ট সফটওয়্যার ও নেস্টলি।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9