গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

২৯ নভেম্বর ২০২৫, ০১:৫৬ PM
ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের সংগঠন অ্যানিমেল ওয়েলফেয়ার টিমের আয়োজনে ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ক্যাম্পাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের আওতায় আজ ক্যাম্পাসের ১৮টি কুকুর ও বিড়ালকে বিনামূল্যে রেবিস টিকা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ কার্যক্রম রেবিসের ঝুঁকি কমিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নিরাপদ করে তুলবে।

এছাড়া হলগুলোতে প্রাথমিকভাবে ক্যাট হাউজ স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে বলে অ্যানিমেল ওয়েলফেয়ার টিম জানায়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির ডিন ড. মাহবুব হাসান এবং উক্ত বিভাগের চেয়ারম্যান ড. এস এম আহসান। এই সফল আয়োজনের পেছনে উপদেষ্টা, অ্যালামনাই এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের অবদানের কথা উল্লেখ করে আয়োজকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে টিমের সদস্য অর্পিতা বলেন, ‘এই ক্যাম্পেইন শুধু টিকাদান নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বাস্তব প্রয়োগ। আমরা বিশ্বাস করি—ছোট উদ্যোগও বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।‘

 

 

 

 

সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage