গবেষণায় অনুদান বরাদ্দ পাচ্ছেন হাবিপ্রবির ৫৬ শিক্ষক

২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৫৬ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের চলতি অর্থবছরে ৮৩ লাখ ২৫ হাজার টাকার গবেষণা অনুদান বরাদ্দ পাচ্ছেন।

শনিবার ( ২৫ অক্টোবর) হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

মো. খাদেমুল ইসলাম বলেন, সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দুপুরে এ তথ্য হাবিপ্রবি কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়েছে।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৬২টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ২৮টি গবেষণা প্রকল্পের আওতায় হবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ২৮ জন শিক্ষক ও তাদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ২৮ জন শিক্ষক স্থান পেয়েছেন।

এ বিষয়ে হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান জানান, হাবিপ্রবি দেশের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সারা বছর কোনো না কোনো বিষয়ে গবেষণার কাজে নিয়োজিত থাকেন। সেই ধারাবাহিকতায় গবেষণার জন্য এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট শিক্ষকরা গবেষণায় সঠিকভাবে মূল্যায়ন যাতে করতে পারেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়টি নিশ্চিত করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষাকূটনীতি চালু করতে যাচ্ছে সরকার 
  • ২৪ আগস্ট ২০২৬
বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ
  • ২৪ আগস্ট ২০২৬