প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এমআইএসটি

১০ অক্টোবর ২০২৫, ০৭:১০ PM
টাইমস হায়ার এডুকেশন ও এমআইএসটি

টাইমস হায়ার এডুকেশন ও এমআইএসটি © টিডিসি সম্পাদিত

প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ স্থান অর্জন করেছে মিলিটারী ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটি বিশ্বে ১৫০১+ অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের সামরিক বাহিনী পরিচালিত উচ্চতর প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় মাইলফলক বলছে এমআইএসটি।

উচ্চতর প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানটি বলছে, এই অর্জন এমআইএসটি এর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। ‘ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৬’ এ অন্তর্ভুক্তির জন্য কঠোর মানদণ্ড যেমন-গবেষণা প্রভাব, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পখাতের অবদান এবং শিক্ষাদানের মান-সবগুলোতেই এমআইএসটি তার যোগ্যতা প্রমাণ করেছে।

এমআইএসটি বর্তমানে ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ বছর এমআইএসটি তিনটি নিজস্ব উদ্ভাবিত পণ্যে পেটেন্ট অর্জন করেছে, যা দেশের প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত।

এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এই অসাধারণ অর্জনের জন্য সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে এমআইএসটি এর একাডেমিক ও গবেষণার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এমআইএসটি পরিবার এই অর্জনকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার গৌরবময় অগ্রযাত্রার অংশ হিসেবে বিবেচনা করছে।

স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9