হাবিপ্রবির ছাত্রহলে ফ্রি মেডিকেল সার্ভিস চালু করলেন ছাত্রদল নেতা সাগর

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ AM
ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল সার্ভিস

ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল সার্ভিস © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৪টি আবাসিক ছাত্র হলে 'ফার্স্ট এইড কিট' এর মাধ্যমে ফ্রি মেডিসিন সার্ভিস চালু করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন সাগর। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র হলগুলোর নিচতলায় প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাকল্পে ফার্স্ট এইড কিট বক্স স্থাপন করে তাতে প্রয়োজনীয় এবং জরুরি ওষুধ রাখেন।

এসময় তিনি বলেন, 'শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে (বিশেষ করে রাতে) জরুরি প্রয়োজনে সেবাটি গ্রহণ করে উপকৃত হবে। আমরা যদি মানুষের প্রয়োজনে সাহায্য করতে পারি, মানুষও আমাদের বিপদে এগিয়ে আসবে। প্রাথমিকভাবে ছাত্রদের আবাসিক হলে এই সেবাটি চালু করা হলেও শিঘ্রই মেয়েদের হলগুলোতে এটি স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

কিটবক্সে ওষুধ সেবার মধ্যে রয়েছে প্যারাসিটামল, এন্টাসিড, পেইন কিলার, এন্টিসেপটিক সল্যুশন, এন্টিবায়োটিক অয়েন্টমেন্ট এবং অন্যান্য জরুরি ওষুধ। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬