পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত

১৬ জুলাই ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৭:৫২ PM
জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‍্যালি বের করা হয়

জুলাই শহীদ দিবস উপলক্ষে শোকর‍্যালি বের করা হয় © টিডিসি

শ্রদ্ধা, শোক আর সংকল্পে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বুধবার (১৬ জুলাই) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।

সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়। পরে টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা, যেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মহসীন হোসেন খান। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব অধ্যাপক ড. মাসুদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদের উচিত তাদের রক্তের ঋণ শোধ করতে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপত ড. এস এম হেমায়েত জাহান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন এফবিএ অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সুজাঙ্গীর কবির সরকার, কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদসহ বিভিন্ন অনুষদ ও বিভাগীয় শিক্ষকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, সহযোগী অধ্যাপক এ. বি. এম. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, আবু তাহের উজ্জ্বল, মুহতাসিম (প্রভাষক, সিএসই), রাফিয়াতুল জান্নাতুল (প্রভাষক, ফিশ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স) প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতীন নাঈম জীবন, নুরুন্নবী সোহান, ফরিদুল ইসলাম, সোলায়মান বান্না, তানভীর আহমেদ ও ইব্রাহীম কবির সবুজ। কর্মচারীদের মধ্যে স্মৃতিচারণ করেন মোশারেফ হোসেন, মাহবুবুর রহমান ও মিতু তাড়ুয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দুপুরে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950