প্রধান উপদেষ্টার পতন চেয়ে পোস্ট শেয়ার করলেন হাবিপ্রবি উপাচার্য 

০৫ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৯ PM
অধ্যাপক ড. মো. এনামউল্যা

অধ্যাপক ড. মো. এনামউল্যা © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজ টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। তবে সমালোচনার মুখে তার এই ফেসবুক পোস্ট পরবর্তী সময়ে সরিয়ে ফেলেন তিনি।

গত ১ জুলাই ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা’ শিরোনামে কালের কণ্ঠ অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসাইন নামের এক ব্যক্তি তা শেয়ার করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে এবং ক্যাপশন লিখেন ‘আগামী ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে কি পতন হবে?’ এই ক্যাপশনসহ ওই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন হাবিপ্রবি উপাচার্য। শেয়ারের পরপরই তা ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে তা শেয়ার করেন।

এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন উপাচার্য 

 

এতে উপাচার্য প্রধান উপদেষ্টার পদত্যাগ চান কি না, এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে পরে উপাচার্য তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে ফেলেন। 

এ পোস্ট শেয়ারের বিষয়ে জানতে চেয়ে উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কয়েকবার মেসেজ পাঠালে তিনি কোনো উত্তর দেননি এবং মেসেজ সিন করে রেখে দেন। পরবর্তী সময়ে তার সঙ্গে মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬