শাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

২৭ জুন ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:৩৭ AM
শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে নিরাপত্তাকর্মীদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে নিরাপত্তাকর্মীদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ © টিডিসি

ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা কর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। কর্মশালার মাধ্যমে নিরাপত্তাকর্মীদের সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে ২৮ জুন বিকেল ৫টা পর্যন্ত।

কর্মশালায় অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ সময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব আপনারা পালন করছেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সুপারভাইজারকে জানাতে হবে। কর্মশালার পর দায়িত্ব পালনের মান যাচাই করা হবে। ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। প্রয়োজনের সময় তারাই প্রথম আপনাদের পাশে দাঁড়াবে।’

আরও পড়ুন: রাইদা পরিবহনের দুই বাস আটক করলেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনের সময় সবাইকে নির্ধারিত ড্রেস পরে আসতে হবে এবং সুপারভাইজাররা রোটেশনের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে দেবেন। আমরা সবাই যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।’

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9