ডুয়েটে ঈদের দিন শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মধ্যাহ্নভোজের আয়োজন

০৬ জুন ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) © ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসনের উদ্যোগে হলে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। 

ড. জয়নাল বলেন, কোরবানির ঈদে অনেক অমুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি মুসলিম শিক্ষার্থীরা নানা কারণে হলে থেকে যায়। পরিবারের সাথে ঈদ কাটাতে না পারার আক্ষেপ মিটানো সম্ভব না, তবুও আমরা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় যেহেতু একটা পরিবার, তাই এই পরিবারের সবাই একসাথে ঈদ উৎযাপন করব ইনশা আল্লাহ। 

জানা গেছে, প্রায় ২৫০ জনের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে, যার মধ্য থেকে প্রায় ১৫০ জন মুসলিম এবং ১০০ জন হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীর শিক্ষার্থী রয়েছেন। মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদাভাবেই আয়োজন করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকেই সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬