বিশ্ববিদ্যালয়ের রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলা, ভাঙচুর

২৫ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM
 হামলার শিকার অ্যাম্বুলেন্সটি

হামলার শিকার অ্যাম্বুলেন্সটি © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে স্থানীয় কিছু যুবক। সোমবার দুপুরের দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রেখে আসার পথে গোপালগঞ্জে  এই হামলার শিকার হয় অ্যাম্বুলেন্সটি।

এ ব্যাপারে অ্যাম্বুলেন্সের চালক জাহাঙ্গীর জানান, কায়সার নামের এক শিক্ষার্থীকে মেডিকেলে রেখে আমি ক্যাম্পাসের উদ্দ্যেশ্যে আসতেছিলাম। পথিমধ্যে গোপালগঞ্জে গাড়িটি দাঁড় করিয়ে আমি হোটেলে ভাত খেতে যাই। সেখানে তারা আমাকে দেখে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছিল। আমি কোন উত্তর না দিয়ে খাওয়া শেষ করে বের হয়ে দেখি, তারা লাঠিসোঠা দিয়ে গাড়িতে হামলা চালাচ্ছে। এতে অ্যাম্বুলেন্সের সামনের ও পিছনের কাচ ভেঙ্গে গেছে। পরে স্যারদের বিষয়টি জানিয়ে আমি গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে আসি।

তিনি আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি  লিখিত অভিযোগ দিবো। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার করবেন। যারা হামলা চালিয়েছে তাদের চিনেন কি না জানতে চাইলে তিনি বলেন, ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রায়হান শরীফ নামের এক ব্যক্তির নেতৃত্বে  হামলা চালানো হয়েছে। যারা ছিল তারা সবাই এখানকারই স্থানীয় লোক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে উপাচার্যের কাছে যান। সেখানে তারা ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড মফিজুল ইসলাম জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরাও জানিয়েছি। এছাড়া ছাত্ররাও জানিয়েছে। আশা করছি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড মো খালেদ হোসেন জানান, ‘বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা পুলিশ প্রশাসন জানাবো। যাতে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়।

 

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬