ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

র‌্যাগিংয়ের দায়ে ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ৬

১১ মার্চ ২০১৯, ০৮:৫২ PM
বহিষ্কৃত শিক্ষাথীরা

বহিষ্কৃত শিক্ষাথীরা © সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। র‌্যগিংয়ের নামে ডেকে নিয়ে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমতিক্রমে প্রক্টর মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে সাময়িক বহিষ্কারের এ নির্দেশ জানানো হয়।

সাময়িক বরখাস্তকৃত শিক্ষার্থীদের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ এবং একাডেমিক কার্যক্রমে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। পরবর্তী নোটিশ প্রকাশ না করা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী ওরফে সানি এবং দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের এসএম রাশেদুল ইসলাম, জিল্লুর রহমান, মো. আবু হেনা মোস্তফা কামাল, মো. আতিকুজ্জামান ও অনিন্দ রায়।

উল্লেখ্য, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের তিনতলায় ডেকে নিয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদকে র‌্যগিংয়ের নামে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় ওই ছয়জন। এ সময় অপর দুই শিক্ষার্থী শাহপরান শুভ ও রানাকে মারপিট করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুল ইসলাম জানান, প্রক্টরিয়াল বডি, সব ডিন, প্রভোস্ট, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক নিয়ে জরুরি সভা করে ছয়জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ দর্শানো ও তদন্তের ওপর তাদের শাস্তি বাড়ানো অথবা কমানো হতে পারেও বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে…
  • ২১ মার্চ ২০২৬
আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence