কুয়েটে উপদেষ্টা মাহফুজ ১ ঘণ্টাও টিকবেন না— চ্যালেঞ্জ শিক্ষার্থীদের 

২২ এপ্রিল ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
কুয়েট ও উপদেষ্টা মাহফুজ

কুয়েট ও উপদেষ্টা মাহফুজ © টিডিসি সম্পাদিত

উপদেষ্টা মাহফুজ আলমকে চ্যালেঞ্জ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীরা জানান, খুলনার এই গরম এবং আবহাওয়ায় উপদেষ্টা মাহফুজ আলম এক ঘণ্টাও টিকে থাকতে পারবে না। কিন্তু উনারা মনে করছেন আমরা শুধু ২৪ ঘণ্টা না খেয়ে আছি।

আজ বুধবার (২২ এপ্রিল) উপদেষ্টা মাহফুজ আলম কুয়েট প্রসঙ্গে একটি ফেসবুকে দেওয়া পোস্ট দেওয়ার পর তারা ক্ষোভ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে এমন মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ জানান, আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিবেন বলে জানান।

এমন স্ট্যাটাসের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিমত জানার করে দ্য ডেইলি ক্যাম্পাস। তবে অনশনরত শিক্ষার্থীদের অনেকেই এই মূহুর্তে কথা বলার মত পরিস্থিতিতে নাই বলে জানান। অনেক চেষ্টার পর শেখ তৌফিক আহমেদ তামিম নামের এলই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী কথা বলতে রাজি হন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রায় দুই মাস আগে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এতদিন কেনো তাদের টিম আমাদের সাথে যোগাযোগ করেনি। এমনকি আমরা অনশনে যাওয়ার আগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। তারপরও সরকার থেকে আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, আমরা সরকারের কাছে কোনো প্রতিনিধি দল চাইনি। আমরা চেয়েছি আমাদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার ভেতরে এই স্বৈরাচারী ভিসিকে অপসারণ করতে।

এই শিক্ষার্থী আরও দাবি করেন, এখন এক ঘণ্টা পরপর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তেছে। ইতোমধ্যেই আমাদের সহযোদ্ধাদেরকে খুলনা সিটি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। তারা ইউজিসির প্রতিনিধিদল আগামীকালকে আসার পর কি সমাধান করবে?

উপদেষ্টাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই আজকে রাতের মধ্যেই এই স্বৈরাচারী ভিসিকে অপসারণ করা হোক এবং আজকের মধ্যেই এই সমস্যার সমাধান করা হোক। তা না হলে এখানে কয়েকটা লাশ পড়তে পারে।

মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
শ্রীবরদীতে পুসাসের কমিটি গঠন: সভাপতি রিয়াদ, সম্পাদক মায়াজ
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: আবেদন শুরুর সময়ে পরিবর্তন, কারণ জান…
  • ২৫ মার্চ ২০২৬
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন 
  • ২৫ মার্চ ২০২৬
চানখারপুলে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, দুটি হাসপাতাল-ডায়াগ…
  • ২৫ মার্চ ২০২৬
সুখবর পাচ্ছে নবীন ফ্যাশনের মগবাজার শাখাও, ওসিকে তলব
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence