অনলাইনে ই-সাইন সার্টিফিকেট সেবা পাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা

২২ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
শাবিপ্রবি ও বিসিসির মধ্যে স্বাক্ষর

শাবিপ্রবি ও বিসিসির মধ্যে স্বাক্ষর © টিডিসি

শিক্ষার্থীদের দ্রুততম সময়ে ঝামেলাহীনভাবে ডিজিটাল সনদ প্রদানের লক্ষ্যে ই-সাইন সার্টিফিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ফলে দেশ ও বিদেশ থেকেও সহজেই ই-সাইন সার্টিফিকেট সেবা পাবেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। জনসংযোগ দপ্তর জানান, ই-সাইন সার্টিফিকেট সেবা চালুর লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসির পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান, ইনচার্জ মোহাম্মদ মহিদুর রহমান ও আর্কিটেক্ট হাসান উজ জামান।

ই-সাইন সেবা প্রদানবিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, এটি একটি যুগোপযোগী ও সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করে, তারা অনলাইনের মাধ্যমে সহজে সার্টিফিকেট যাচাই করতে পারবে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ই-সাইন সেবা চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। এটি শুধু সময় সাশ্রয় নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরও পড়ুন: হাসিনার ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার এএন বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, এ সেবার ফলে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সনদ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী দূতাবাস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে যাচাইযোগ্য হবে। এতে শিক্ষার্থীদের সময় ও কাগজপত্র যাচাইয়ের ঝামেলা অনেকাংশে কমে যাবে।

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের বিদায়, সেমিফাইনালে স্পেন
  • ১১ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে মেরিনোর গোলে সেমিফাইনালের পথে স্পেন
  • ১১ জুলাই ২০২৬
রেকর্ড ৬৪৯ মিনিট পর বিশ্বকাপে গোল হজম স্পেনের
  • ১১ জুলাই ২০২৬
সমতায় বিরতিতে স্পেন–বেলিজয়াম
  • ১১ জুলাই ২০২৬
স্পেনের বিপক্ষে সমতা ফেরাল বেলজিয়াম
  • ১১ জুলাই ২০২৬
ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেল স্পেন
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence