কুয়েট ভিসিকে অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

২১ এপ্রিল ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছেন কুয়েট শিক্ষার্থীরা

উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছেন কুয়েট শিক্ষার্থীরা © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ এপ্রিল) বেলা তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ৩২ শিক্ষার্থী এ আমরণ অনশনে বসেছেন।

এর আগে গতকাল রবিবার বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে ভিসির অপসারণের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। আল্টিমেটাম শেষ হওয়ায় এবং ভিসিকে অপসারণ না করায় তারা আজ অনশনে বসলেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একজন গালিব রাহাত ইইই ১৯ ব্যাচের শিক্ষার্থী জানান, এখন আর বলার মতো কিছু নেই। এক দফা দাবি বাস্তবায়িত না হলে তারা অনশন চালিয়ে যাবেন।

আরেক শিক্ষার্থী তৌফিক এলই ১৯ ব্যাচের শিক্ষার্থী বলেন, ‘আমাদের যা ক্ষতি হওয়ার, ক্যারিয়ার যতটুকু নষ্ট হওয়ার, সেটা হয়ে গেছে। এখন আর পিছু হটার উপায় নেই।’

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

অনশনরত আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল সৈকত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমাদের অপশক্তি, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উল্লেখ করা হয়েছে। আপনারা আমাদের চেনেন। আমাদের এখন আর আলোচনার পথ খোলা নেই।’

এদিকে শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসতে ছাত্রকল্যাণ কার্যালয়ের পরিচালক ড. আবদুল্লাহ ইলিয়াস আখতার ও সিএসই বিভাগের প্রধান ড. এমএমএ হাশেম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে এসেছেন।

উল্লেখ্য, আজ দুপুর ১২টার দিকে ছাত্রকল্যাণ কার্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে পরিচালক ছাত্রকল্যাণের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছিল।

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬