গাজায় গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস মুভমেন্ট পালন

১১ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
শিক্ষার্থীদের  মাস মুভমেন্ট

শিক্ষার্থীদের মাস মুভমেন্ট © টিডিসি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা চালিয়ে গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের মাস মুভমেন্ট কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে মাস মুভমেন্টটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘ইসরায়েল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক’; ‘ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরণে’; ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘গাজায় হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’; ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: ছুঁয়েও দেখা যাচ্ছে না ইলিশ, অন্য মাছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

এ সময় ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীনুর রহমান বলেন, ‘মুসলিমরা জালিমদের থেকে সংখ্যায় কম হলেও যুগে যুগে তারাই জয়লাভ করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন মুক্তি পাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যেভাবে মদ হারাম, এটার বিপক্ষে পুরো পৃথিবী চলে গেলেও এটা হারাম। একইভাবে ইসরায়েলের পক্ষে পুরো পৃথিবী চলে গেলেও একইভাবে ইসরায়েল কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। আমরা বলতে চাই একজনকে হত্যা করে কখনো আমাদের ইসলামি আন্দোলন দমন করা যাবে না।’

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬