মার্চ ফর ফিলিস্তিনের ডাক হাবিপ্রবি শিক্ষার্থীদের

২০ মার্চ ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ব্যানার

ব্যানার © সংগৃহীত

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে ‘মার্চ ফর ফিলিস্তিন’- এর ডাক দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) এ কর্মসূচির ডাক দেন তারা।  

আগামীকাল শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, বারবার হামলা চালাচ্ছে ইসরায়েল। শান্তির মাস রমজানেও যা থেমে নেই। শত শত প্রাণ যাচ্ছে। সারাবিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। তারই প্রতিবাদে মার্চ ফর ফিলিস্তিন কর্মসূচি পালন করা হবে।

আয়োজনের বিষয়ে শিক্ষার্থীরা জানান, বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ শুরু হবে, এতে দল-মত নির্বিশেষে সকলেই যেন উপস্থিত থাকেন। কালকের এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের তৈরি প্লাকার্ড আনার অনুরোধও করেন তারা। 

প্রসঙ্গত, ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে পূর্বও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। 

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬