ক্যান্সারে আক্রান্ত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী সানির মৃত্যু

১৫ জানুয়ারি ২০১৯, ০২:৩৪ PM
সানাউল্লাহ সানি

সানাউল্লাহ সানি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার সন্ধ্যা ৭টায় বিভাগের ২০০৭-০৮ সেশনের সানাউল্লাহ সানি নামে ঐ শিক্ষার্থী মারা যান বলে জানান লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

তিনি জানান, র্দীঘদিন ধরে সানাউল্লাহ সানি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতের একটি হাসপাতাল থেকে তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।

জানা যায়, ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সে ম্যালিগনেন্ট ম্যালানোমা নামক জটিল ক্যান্সারে রোগে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসায় তার উন্নতি না হওয়ায় সম্প্রতি তিনি তার নরসিংদী জেলার গ্রামের বাড়িতে চলে আসেন এবং পরে তার নিজ বাড়িতেই তিনি মারা যান।

ট্যাগ: শাবি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬