পাবিপ্রবির ৫ শতাধিক শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিল ছাত্রশিবির

০৬ মার্চ ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© টিডিসি ফটো

কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের পাবনা শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই কোরআন তুলে দেন।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। ২৪ এর আন্দোলন ব্যর্থ হলে পুরো প্রজন্ম ব্যর্থ হবে। আমরা অমাদের কোনো ছোটখাটো স্বার্থ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে এক সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা, দেখুন তালিকা

পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফুল ইসলাম হেলাল প্রমুখ।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬