জবিতে ছাত্রী যৌন হয়রানির শিকার

১৩ জানুয়ারি ২০১৯, ০৬:৪১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অশ্লীল আচরণ ও নিপীড়নের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে চার শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী শিক্ষার্থী। আজ রবিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় সেমিস্টারের ফারজানা রহমান নামের ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত চার জন হলেন, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৩তম ব্যাচের শাহারুল ইসলাম উম্মে, সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের আবু সাঈদ, পদার্থ বিজ্ঞান বিভাগের ডেভিট, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১৩তম ব্যাচের রাজওয়ান ইসলাম সীমান্ত।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ফারজানা জানান, গত ১০ জানুয়ারি ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে অভিযুক্ত চার ছাত্র ফারজানাকে জবি ক্যান্টিনের সামনে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করে। এরপর কাঠালতলায় শারীরিক ভাবে লাঞ্ছিত করতে চেষ্টা করে। এসময় সিনিয়র বড় ভাই প্রতিবাদ করলে তার সাথেও অশ্লীল আচরণ করে অভিযুক্ত শিক্ষার্থীরা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদ বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস সময় শেষ হয়ে যাওয়ায় আজ (রবিবার) দেখতে পারিনি। পরবর্তী দিন দেখে ব্যবস্থা নেবো।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬