যবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা চার স্থাপনা ও এক ইন্সটিটিউটের নাম পরিবর্তন

০১ মার্চ ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা চারটি স্থাপনা ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া হল, শেখ রাসেল জিমনেসিয়ামের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম এবং ঝিনাইদহের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কবি গোলাম মোস্তফা হল।

এ ছাড়া ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর অ্যাডভ্যান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নাম পরিবর্তন করে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিচার্স রাখা হয়েছে।

আরো পড়ুন: শেকৃবিতে রাতে র‍্যাগিং হাতেনাতে ধরলেন উপাচার্য, দেখা মেলেনি প্রক্টর-ছাত্র পরামর্শকের

উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে নতুন নাম আহবান করে ও পরবর্তীতে যবিপ্রবির ১০৫তম রিজেন্ট বোর্ড সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬