রমজানে পবিত্রতা রক্ষার আহ্বান গোবিপ্রবি আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
গোবিপ্রবিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে স্বাগতম জানিয়ে র‍্যালি

গোবিপ্রবিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে স্বাগতম জানিয়ে র‍্যালি © টিডিসি রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মাহে রমজানকে স্বাগতম জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটা বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’; ‘আহলান সাহলান, মাহে রমজান’; ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’; ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’; ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কমাতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

র‍্যালি আল কুরআন অ্যান্ড কালচার একাডেমি ক্লাবের যুগ্ন আহ্বায়ক জামিউল ইসলাম জয় বলেন, ‘আল্লাহ তায়ালা কোরআন নাজিলের মাধ্যমে রমজান মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানিত করেছেন। তাই, আসুন আমরা কোরআন নাজিলের এই মাসে বেশি করে কোরআন পড়ি, বুঝি এবং কোরআনের আলোকে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন। রমজান মাসে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা উচিত।’

এ ছাড়া তিনি রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬