জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। গত ৫ আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছিলেন।

অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা এবং হাউস টিউটরদের উপস্থিতিতে গত সোম ও বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর তারিখের স্মারক মোতাবেক ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ বহাল থাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা কঠোরভাবে অনুসরণ করা হবে।

একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৩৯-এর উপধারা (৫) অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অথবা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয় সবাইকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, ৯ আগস্টই চিঠির মাধ্যমে ওই সময়ের রেজিস্ট্রার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ দিয়েছিলেন। পরে আবারও আমরা দুই দিন সবাইকে নিয়ে সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই আদেশ আবারও আমরা সবাইকে কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছি।’

 

সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর, কী জবাব দিলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন, স্মার্টফোন আছে …
  • ১১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের পথে নরওয়ের বাধা, জয়ের নেশায় মাঠে নামছে ভাইকিংরা
  • ১১ জুলাই ২০২৬
কক্সবাজারে বন্যায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি, ১৫০ গ্রামে …
  • ১১ জুলাই ২০২৬
মেঘ দেখলেই অন্যের ঘরে আশ্রয়, ডালিম বেগমদের আষাঢ়-শ্রাবণ কাটে…
  • ১১ জুলাই ২০২৬
নেত্রকোনার উপদাখালি নদীর পানি বেড়ে স্পর্শ করেছে বিপৎসীমা
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence