যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
যবিপ্রবি, শাবিপ্রবি

যবিপ্রবি, শাবিপ্রবি © লোগো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ইউনিটের (এ ও বি ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ‌‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত ‘এ-০১’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যবিপ্রবি সহ মোট পাঁচটি কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রগুলো হল, শাবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবি কেন্দ্রে ‘এ-০১’ ইউনিটে ৩ হাজার ৭৮০ জন ও ‘বি’ ইউনিটে ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

এ বিষয়ে যবিপ্রবি ভর্তি পরীক্ষার কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ‘শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দুই ইউনিট মিলিয়ে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, শাবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।’

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬