গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ-চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে 
শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, লুণ্ঠন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি জানানো হয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা একত্র হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সুবর্না জয়া বলেন, ‘আমরা প্রতিদিন সংবাদে ধর্ষণ, চাঁদাবাজির মতো নৃশংস ঘটনা দেখতে পাই। কিন্তু এর কোনো কার্যকর প্রতিকার হচ্ছে না। প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। আমরা চাই, ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করা হোক।’

আরও পড়ুন: পদত্যাগের দাবিতে রাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী জানাজা

আরেক শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ‘নারী-পুরুষ সবার জন্যই নিরাপদ সমাজ গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা দেখছি, নারীরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।’

শিক্ষার্থীদের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ক্লাসরুমে সিসি ক্যামেরা নিয়ে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ…
  • ১১ জুলাই ২০২৬
আবিপ্রবিতে উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনমেলা, সফলভাবে শেষ হলো ‘…
  • ১১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, কমব…
  • ১১ জুলাই ২০২৬
মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আইনের ছাত্রী, বাবার মৃত্যুতেও…
  • ১১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১১ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, এক টুকরোর দাম ক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence