কুয়েট উপাচার্যকে লাল কার্ড দেখাবেন শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM

© সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্য, প্রো-ভিসি, ছাত্র পরিচালকসহ সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করবেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুয়েট ক্যাম্পাসে লাল কার্ড দেখাবেন বলে জানা গেছে। 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে। হামলার শিকার শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মামলায় বাদী হয়েছেন কুয়েট নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। মামলায় অজ্ঞাত পরিচয়ে ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

জানা যায়, গত মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত  হন বলে জানা যায়। 

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬