প্রথমবারের মতো কোর্স ইম্প্রুভমেন্ট চালু করল শাবিপ্রবি

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো কোর্স ইম্প্রুভমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে কোর্স রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিয়ে তা আগামী ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, প্রতি ক্রেডিটের তত্ত্বীয় ফি নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, যা সোনালী ব্যাংকের এসটিডি-৬ হিসাব নম্বরে জমা দিতে হবে।  

ইম্প্রুভমেন্ট পরীক্ষার শর্ত হিসেবে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী কোনো কোর্সে বি- (২.৭৫) বা তার কম গ্রেড পেয়েছেন, শুধু তারাই এ সুযোগ পাবেন। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি তত্ত্বীয় কোর্সে এবং কেবল একবারই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬