বুয়েটের সিন্ডিকেট থেকে বঙ্গমাতা হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করার সিদ্ধান্ত নিয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) এবং সিন্ডিকেটের সেক্রেটারী অধ্যাপক ড. এন, এম, গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী বুয়েটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হলো।

এর আগে গতকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে এবং নতুন নাম অনুযায়ী হলের সাইনবোর্ড ও নথিপত্র সংশোধন করা হবে।

রাবির হরিজন পল্লিতে বাণিজ্যিকভাবে শূকর পালন, দুর্গন্ধে অতিষ…
  • ১১ জুলাই ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী…
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষায় ‘নকল’ করতে না দেওয়ায় কেন্দ্রে ভাঙচুর, পুলি…
  • ১১ জুলাই ২০২৬
যেভাবে মেক্সিকোর ‘অঘোষিত নায়ক’ হয়ে উঠলেন হলান্ড
  • ১১ জুলাই ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, করুন আবেদন
  • ১১ জুলাই ২০২৬
কবি নজরুল কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence