পাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে জাহিদ- শিথিল

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা শিথিল

জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা শিথিল © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হুদা শিথিল।

‎বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মীর হুমায়ূন কবীর। এসময় নির্বাচন কমিশনার ড. মো. রাশেদুল হক ও মোহা. গালিব হাসান উপস্থিত ছিলেন।

‎সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিম (জাগো নিউজ, দৈনিক বিবৃতি), কোষাধ্যক্ষ আলফি সানি (দৈনিক সবুজ বাংলা, ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন (ডেইলি ক্যাম্পাস, দৈনিক সিনসা)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মিকাইল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত) এবং সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব)।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬