পটুয়াখালী জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জিল্লুর এবং সম্পাদক আমিনুল ইসলাম

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
ড. মোহাম্মদ জিল্লুর রহমান এবং ড. মোহাম্মদ জিল্লুর রহমান

ড. মোহাম্মদ জিল্লুর রহমান এবং ড. মোহাম্মদ জিল্লুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলার রোভারের ৩৬তম বার্ষিক ও ১৫তম ত্রৈবার্ষিক বিশেষ কাউন্সিলে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পবিপ্রবির উপ-রেজিস্ট্রার এবং স্কাউটার ড. মো. আমিনুল ইসলাম টিটো।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডারসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি নির্বাচিত হন।

সম্পাদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ড. মো. আমিনুল ইসলাম বলেন, এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। স্কাউটিং সবসময়ই আমার হৃদয়ের কাছে, এবং সম্পাদক হিসেবে সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলার রোভারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞ সকল সদস্যদের প্রতি, যারা আমাকে বিশ্বাস করে এই পদে নির্বাচিত করেছেন। ভবিষ্যতে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় একসঙ্গে স্কাউটিংয়ের মূল্যবোধ আরও বিস্তৃত করতে চাই।

উল্লেখ্য, প্রথম ধাপে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী ধাপে নির্বাহী কমিটির প্রথম সভায় সহকারী কমিশনারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আরও ১৪ জন সদস্য নির্বাচন করা হবে।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে জাপান গেল জাতীয় গণিত …
  • ১১ জুলাই ২০২৬
দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে : শিক্ষামন্ত্রী
  • ১১ জুলাই ২০২৬
হামে মৃত শিশুদের ৭১ শতাংশেরই মেলেনি আইসিইউ, হাসপাতালে হাসপা…
  • ১১ জুলাই ২০২৬
মাছের ঘের রক্ষায় বন্ধ স্লুইসগেট, চট্টগ্রাম–কক্সবাজারে নামছে…
  • ১১ জুলাই ২০২৬
‘মাটিতে শুয়েই আম্মাকে ফোন দিলাম’— স্বৈরাচার পতনের মুহূর্তে…
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence